ভরদুপুরে খড়গপুরে এক যৌনকর্মী কে ভোজালির কোপ, এলাকায় উত্তেজনা - The News Lion

ভরদুপুরে খড়গপুরে এক যৌনকর্মী কে ভোজালির কোপ, এলাকায় উত্তেজনা

 


দি নিউজ লায়নঃ       বুধবার ভরদুপুরে যৌনপল্লীতে ঢুকে এক যৌনকর্মীকে ভোজালির কোপ ।ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর শহরের কৌশল্যা এলাকার যৌনপল্লীতে।  এক যৌনকর্মীর সঙ্গে এক ব্যক্তির কথা কাটাকাটি শুরু হয়, পরে তার সাথে বচসা হয়, বচসার জেরে শেষমেশ ভোজালি বের করে ওই যৌনপল্লির এক মহিলা কর্মীকে ভোজালির কোপ মারে  ব্যক্তিটি  বলে অভিযোগ ।


 রক্তাক্ত অবস্থায় ওই যৌনকর্মীকে খড়্গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আক্রান্ত ওই মহিলাটি জানায় ওই ব্যক্তি তাকে জোর করে বাইরে কোথাও নিয়ে যাবে বলে প্রস্তাব দেয় আর এই প্রস্তাব না মানায় যৌনকর্মীকে ভোজালির কোপ মারে ওই ব্যক্তি বলে জানিয়েছেন খোদ আহত যৌনকর্মী মহিলা । তবে অভিযুক্ত ব্যক্তি কে এখনো পুলিশ ধরতে পারে নি।খড়গপুর টাউন থানার পুলিশ ওই ব্যক্তির সন্ধানে তল্লাশি শুরু করেছে।তবে ওই ঘটনাকে কেন্দ্র করে খড়গপুর শহরের কৌশল্যা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.